হাসন রাজা লোক উত্সব ৬ থেকে ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে ৬ ফেব্রুয়ারি থেকে তিন দিনব্যাপী হাসন রাজা লোক উত্সব অনুষ্ঠিত হবে৷
উৎসব সামনে রেখে গতকাল রোববার দিনব্যাপী সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে হাসন রাজার গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়৷
হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান জানান, ৬ ফেব্রুয়ারি বিকেলে উত্সবের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু৷ এ ছাড়া তিন দিনের উত্সবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সুনামগঞ্জ সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সাংসদ একরামুল করীম চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব¾ মোস্তফা জামান আব্বাসী প্রমুখ৷
উত্সবে সংগীত পরিবেশন করবেন হিমাংশু বিশ্বাস, সেলিম চৌধুরী, আশিক, মরিয়ম বেগমসহ সিলেট বিভাগের সংগীতশিল্পীরা৷