প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানের বাসিন্দা হাসনা হামিদ (৭৬) গতকাল শনিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আজ রোববার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম, বিকেল সাড়ে তিনটায় দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর মাঠে দ্বিতীয় এবং বাদ আসর নারায়ণগঞ্জের ফতুল্লার নিজ বাসভবনে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করার কথা রয়েছে।
তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক সাংসদ মরহুম হামিদুর রহমানের স্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।