হাসনাত আবদুল হাইয়ের বিরুদ্ধে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘টিভি ক্যামেরার সামনে মেয়েটি’ গল্পের লেখক হাসনাত আবদুল হাইকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ হয়েছে। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।প্রথম আলোয় ১৪ এপ্রিল ছাপা ওই গল্পটি যুক্ত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান গত ২১ এপ্রিল রিটটি দাখিল করেন। গতকাল আদালতে আবেদনকারী অহিদুজ্জামান নিজেই রিটের পক্ষে শুনানি করেন। তিনি প্রথম আলোকে বলেন, আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন আদালত।