হাসনাত ও তাহমিদ ফের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার মামলায় নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ আদেশ দেন।

অন্য​দিকে একই ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হবে। ঢাকার মহানগর হাকিম গোলাম নবী এই রিমান্ড মঞ্জুর করেন।

এ দুটি তথ্য আদালত পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) ​তাজমিনুর রহমান নিশ্চিত করেন।

গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদকে গ্রেপ্তারের কথা ৩ আগস্ট জানায় পুলিশ। পরে তাঁদের আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ ফের তাঁদের রিমান্ডে চায় পুলিশ।

গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয়। রাতভর জিম্মি সংকটের পর ২ জুলাই সকালে সেনা কমান্ডোরা অভিযান চালিয়ে হলি আর্টিজান থেকে ১৩ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে আটজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে হাসনাত করিম ও তাহমিদ ছাড়া অন্যদের জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়।

৮ জুলাই পুলিশ হাসনাত ও তাহমিদকে ছেড়ে দেওয়ার কথা জানালেও তাঁরা বাসায় ফিরে যাননি। ৩ আগস্ট পুলিশ তাঁদের গ্রেপ্তারের কথা জানায়।

আরও পড়ুন: