হাসনাত পুলিশের 'নলেজে': আইজিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া হাসনাত রেজা করিম পুলিশের ‘নলেজে’ আছেন বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আবুল হাসনাত রেজা করিম গ্রেপ্তার আছেন কি না, তা জানতে চাইলে সাংবাদিকদের আইজিপি শহীদুল হক এ কথা বলেন। তিনি বলেন, প্রয়োজন পড়লে যেকোনো সময় তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হবে।
হাসনাত করিমের পরিবার গত মাসের মাঝামাঝিতে জানায়, জিম্মিদশা থেকে মুক্তি পাওয়ার পর গত ২ জুলাই রাতে তাঁর সঙ্গে তাদের দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, হাসনাত তাদের হেফাজতে নেই।
আরও জানতে পড়ুন
পুলিশ বলছে হেফাজতে নেই, পরিবার বলছে বাড়ি ফেরেনি