হাসনাত রেজা শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক হাসনাত রেজা শাহজাহান (৭৮) গতকাল শনিবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। এলিফ্যান্ট রোডের বায়তুল নূর জামে মসজিদে জানাজা শেষে গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বসনিয়াপাড়ায় নেওয়া হয় লাশ। সেখানে আজ রোববার সকালে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি