হাসপাতাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় বেসরকারি বাংলাদেশ জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় হাসপাতাল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক আরিফুল ইসলাম তালুকদার, হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম, দৈনিক কলমসৈনিক পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আবদুল হামিদ, সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান আলী, সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ প্রমুখ।