হাসপাতাল উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেছেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিশেষ নজর দিচ্ছে। মাতৃমৃত্যুর হার কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। গতকাল শনিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার চৌড়া বড়নগর সড়কে কালীগঞ্জ ডায়াগনস্টিক ও হাসপাতালের উদ্বোধন শেষে হাসপাতাল প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে একসময় কমিউনিটি ক্লিনিক চালু ছিল। সেগুলো একসময় বন্ধও হয়ে যায়। আওয়ামী লীগ সরকার সেগুলো আবার চালু এবং সেখানে বিনা মূল্যে ওষুধের ব্যবস্থা করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান আরমান হোসেন।