প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে খান বাহাদুর ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে নগরের ঐতিহ্যবাহী জিতু মিয়ার বাড়িতে একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘খান বাহাদুর এহিয়া জেনারেল হসপিটাল’ নামের এ হাসপাতাল আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব কেরন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ। স্বাগত বক্তব্য দেন ওয়াক্ফ এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহীদ মোবারক।