হাসপাতাল ও বিদ্যালয় পরিদর্শনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান গত বুধবার গাইবান্ধা সদর হাসপাতাল ও গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় পরিদর্শন করেন। পরে তিনি হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, চিকিৎসাধীন রোগীদের বালিশ দেওয়া হয় না। হাসপাতালের বালিশ চিকিৎসকদের বাড়ির তোশক তৈরিতে ব্যবহার করা হয়, আর রোগীরা জ্যাকেট, কাঁথা, কম্বল মাথায় দিয়ে ঘুমান। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, দালালচক্রের তৎপরতা; ঘুষ দিয়ে স্যালাইন, ইনজেকশন ও ওষুধ নেওয়া, সিলবিহীন সিরিঞ্জ সরবরাহ ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি মর্মাহত হয়েছেন।গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় পরিদর্শন শেষে মিজানুর রহমান বলেন, কিছু শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে প্রাইভেট পড়াতে বেশি গুরুত্ব দেন। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে গাইবান্ধা নাগরিক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁকে সম্মাননা দেওয়া হয়। নাগরিক পরিষদের আহ্বায়ক আহসানুল করিমের সভাপতিত্বে সম্মাননা সভায় বক্তব্য দেন সাংসদ ফজলে রাব্বি মিয়া, সৈয়দ শামছুল আলম, মাজহারউল মান্নান, পৌর মেয়র আনোয়ার-উল-হাসান প্রমুখ।