হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করে প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন অরণ্য।শহরের শাপলা চত্বরে গতকাল বুধবার সকালে এই কর্মসূচি পালনকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।মানববন্ধনে অরণ্যের সভাপতি সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তারা বলেন, জেলা সদরের পুরোনো জরাজীর্ণ হাসপাতালে চিকিৎসার জন্য জেলার বিভিন্ন উপজেলাসহ রাঙামাটির দুটি উপজেলার লোকজনও আসে। রোগীদের হাসপাতালের বারান্দায়ও ঠাঁই নিতে হয়। অথচ ৫০ থেকে ১০০ শয্যা হাসপাতালে উন্নীত করার লক্ষ্যে একটি চারতলা ভবনের নির্মাণকাজ শেষ হলেও জনবল সংকটের কারণে সেটি এখনো চালু করা হয়নি।