হাসপাতাল ছেড়েছেন হুমায়ূন আহমেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদ গতকাল মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বেলভ্যু হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেন।নিউইয়র্কের স্থানীয় সময় গতকাল সকাল ১০টার দিকে হাসপাতাল ত্যাগ করেন হুমায়ূন আহমেদ। স্ত্রী মেহের আফরোজ শাওন, প্রকাশক মাজহারুল ইসলাম ও মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা তাঁকে বাড়িতে নিয়ে যান। ক্যানসার কোষ অপসারণে ১২ জুন এই হাসপাতালে প্রায় ছয় ঘণ্টা ধরে হুমায়ূন আহমেদের যকৃৎ ও মলাশয়ে অস্ত্রোপচার করা হয়। আরও পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য লেখককে আবারও হাসপাতালে যেতে হবে। সে পর্যন্ত তিনি পরিবারের সঙ্গে নিউইয়র্কের কুইন্সের ভাড়াবাড়িতে থাকবেন। হুমায়ূন আহমেদ প্রায় ১০ মাস ধরে নিউইয়র্কে চিকিৎসাধীন।