হাসপাতাল থেকে আদালতে মুফতি হান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) নেতা মুফতি হান্নানের প্রাথমিক চিকিত্সা শেষে আবারও তাঁকে আদালতে নেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকার আদালতে নেওয়ার পথে টঙ্গীতে অসুস্থ হয়ে পড়েন মুফতি হান্নান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী বলেন, রমনার বটমূলে বোমা বিস্ফোরণ মামলায় আজ সকালে আদালতে মুফতি হান্নানের হাজিরার দিন ধার্য ছিল। তাঁকে কাশিমপুর কারাগার থেকে পুরান ঢাকার আদালতে নেওয়ার পথে টঙ্গীতে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল সোয়া ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেডিসিন বিভাগে প্রাথমিক চিকিত্সা শেষে তাঁকে আবারও আদালতে নেওয়া হয়।