হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশুকে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বলীরপুল এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় চার মাস বয়সী ওই শিশুটি চুরি হয়।
উদ্ধার হওয়া শিশু মীম লক্ষ্মীপুর সদর উপজেলার চরউবুতি গ্রামের নুরুল আমিন ও সামছুন্নাহার দম্পতির মেয়ে।
কমলনগর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ইপিআই কর্মসূচির টিকা দেওয়ার জন্য মীমকে নিয়ে তার মা সামছুন্নাহর মঙ্গলবার সকালে হাসপাতালে যান। সেখানে মীমকে টিকা দেওয়ার পর নিজের অসুস্থতার ওষুধ নিতে তিনি বহির্বিভাগ থেকে টিকিট সংগ্রহের জন্য লাইনে দাঁড়ান। এ সময় তিনি মীমকে পাশের এক অপরিচিত নারীর কাছে রেখে যান। টিকিট সংগ্রহ করে ফিরে এসে দেখেন ওই নারী সেখানে নেই। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।