প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের কেবিন ব্লক থেকে একটি টেলিভিশন চুরির অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সকালে চুরির বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন ভবনের দশম তলার ১০৮ নম্বর কক্ষে ৩২ ইঞ্চি একটি টেলিভিশন ছিল। গতকাল সকাল ১০টার দিকে হাসপাতাল পরিদর্শনে যায় কর্তৃপক্ষ। তালা খুলে ওই কক্ষে গিয়ে তারা দেখতে পায়, টেলিভিশন নেই। পরে এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।