হাসপাতাল থেকে নবজাতক চুরি, ২০ দিন পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া এক নবজাতককে (এক দিন বয়স) ২০ দিন পর গতকাল বুধবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি গ্রাম থেকে উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। র‌্যাব-১০-এর কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, গত ১৮ অক্টোবর ঢাকার মাতুয়াইলের শিশুস্বাস্থ্য মাতৃসদন ইনস্টিটিউটে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ব্রাহ্মণগাঁও গ্রামের প্রবাসী আনিসুর রহমানের স্ত্রী আফসানা বেগম একটি মেয়েসন্তান প্রসব করেন। একটি চক্র ওই নবজাতককে চুরি করে। চক্রের মাধ্যমে সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আক্কাস আলীর মেয়ে ময়না বেগম নবজাতককে তাঁর বাড়িতে এনে লালনপালন করতে থাকেন।গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে ময়না বেগম ও তাঁর মা আয়শা বেগমকে আটক করা হয়। শিশুটিকে তাঁর প্রকৃত মায়ের কাছে ফেরত দিয়েছেন র‌্যাব সদস্যরা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ।