হাসপাতাল থেকে মান্না আবার কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক ঐক্যের আহ্বায়ক কারারুদ্ধ মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে কারাগারে নেওয়া হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক (জেলার) নেসার আলম বলেন, চিকিৎসকের পরামর্শ মোতাবেক মান্নাকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। এখন তিনি সুস্থ।
এদিকে নাগরিক ঐক্যের এক বিজ্ঞপ্তিতে চিকিৎসা শেষ হওয়ার আগে মান্নাকে কারাগারে ফিরিয়ে নেওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাহমুদুর রহমান মান্না এখনো অসুস্থ। তাঁর হৃদ্যন্ত্রে ও কিডনিতেও গুরুতর সমস্যা রয়েছে। এসব নিয়ে আরও পরীক্ষা-নীরিক্ষা চলাকালে হঠাৎ কী কারণে তাঁকে হঠাৎ গতকাল দুপুরে কারাগারে ফিরিয়ে নেওয়া হলো, তার কারণ অজানা।