হাসপাতাল থেকে সরানো হলো নির্বাচনী পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে বিভিন্ন জায়গায় টানানো নির্বাচনী পোস্টার ও ব্যানারগুলো অবশেষে সরিয়ে ফেলা হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজ দায়িত্বে পোস্টার-ব্যানারগুলো সরিয়ে ফেলেন। ওই সমিতির নির্বাচন উপলক্ষে প্রার্থীরা হাসপাতালের ভেতরে হাজার হাজার পোস্টার টানান। ফলে হাসপাতালে সৃষ্টি হয় ঘিঞ্জি পরিবেশ। এ নিয়ে গতকাল প্রথম আলোয় ‘হাসপাতালের ভেতরে নির্বাচনী প্রচারণা!’ শিরোনামে খবর প্রকাশিত হয়। নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একাধিক সূত্র জানায়, প্রতিবেদনটি প্রকাশ হওয়ায় হাসপাতাল প্রশাসনে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর পরপরই হাসপাতালের ভেতর থেকে সব নির্বাচনী পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার জন্য হাসপাতাল প্রশাসন থেকে প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে নির্বাচনে প্রার্থীরা তাঁঁদের নিজ নিজ পোস্টার-ব্যানারগুলো সরিয়ে ফেলেন। হাসপাতালের ভেতর থেকে নির্বাচনী পোস্টার সরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে সভাপতি পদপ্রার্থী রাহেলা বেগম বলেন, হাসপাতাল প্রশাসনের নির্দেশে দুপুর থেকেই প্রার্থীরা ভেতরে টানানো সব নির্বাচনী পোস্টার-ব্যানার নিজেদের দায়িত্বে সরিয়ে নেন।