হাসপাতাল নির্মাণে সাংসদ নূরের ১০১ শতক জমি দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ডায়াবেটিক সমিতির উদ্যোগে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য সমিতিকে ১০১ শতক জমি দান করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর।শহরের অদূরে পলাশবাড়ীতে হাসপাতাল নির্মাণে নূর তাঁর ওই জমি বৃহস্পতিবার বিকেলে ডায়াবেটিক হাসপাতাল হলরুমে আনুষ্ঠানিকভাবে দলিল করে দেন।এ সময় নূর বলেন, ‘এলাকার মাটি ও মানুষের কাছে আমার অনেক ঋণ। আমরা সম্মিলিতভাবে কাজ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারলে কিছুটা ঋণ শোধ হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সম্মিলিত উদ্যোগে নীলফামারীতে ৩০ শয্যার ডায়াবেটিক হাসপাতাল শুরু করতে পেরেছি। আরও একটি ২৫০ শয্যার হাসপাতালের কাজ শুরু করেছি। আশা করি, আগামী ছয় মাসের মধ্যে এ হাসপাতালের কাজ শুরু করতে পারব।’নীলফামারী ডায়াবেটিক সমিতির সভাপতি আনিসুল আরেফিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী চেম্বারের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ প্রমুখ।নীলফামারী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হাসান শাহীন বলেন, ২৫০ শয্যার হাসপাতালটি চালু করা হলে এ অঞ্চলের মানুষ বেশি উপকৃত হবে।