হাসপাতাল সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে চিকিৎসকের অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি হাসপাতাল সিলগালা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলার উচিৎপুরা বাজারের ইস্টার্ন জেনারেল হাসপাতালটি পরিদর্শনে গিয়ে সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার এই হাসপাতালের চিকিৎসকদের ভুল চিকিৎসায় প্রসূতি রিনা বেগম ও নবজাতকের মৃত্যু হয়।