হাসপাতালকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ শহরের টাউন হল রোড এলাকায় গতকাল সোমবার দুপুরে সেন্ট্রাল হাসপাতাল ও প্যানাসিয়া ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল নামে দুটি হাসপাতালকে সাত হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বেলা দেড়টার দিকে হবিগঞ্জ সদরের ইউএনও আজহারুল ইসলাম ও ভূমি কর্মকর্তা বিজন কুমার সিংহের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত শহরের টাউন হল সড়কে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালকে নষ্ট এক্স-রে মেশিন ব্যবহার ও পরীক্ষার মূল্যতালিকা না টাঙানোর কারণে পাঁচ হাজার টাকা এবং প্যানাসিয়া হাসপাতালকে মূল্যতালিকা টাঙানো না থাকায় ও পরীক্ষা-নিরীক্ষায় বেশি অর্থ আদায়ের অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।