হাসপাতালটি নিজেই ধুঁকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। সক ও সেবিকা-স্বল্পতার পাশাপাশি ২০ শয্যার বিশেষায়িত এ হাসপাতালে গুরুত্বপূর্ণ অনেক ওষুধও থাকে না। হাসপাতালটিতে নেই সীমানাপ্রাচীর। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জীর্ণ অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে আছে এটি।হাসপাতাল সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে এটি প্রতিষ্ঠিত হয়। নগরের খানজাহান আলী থানার মিরেরডাঙ্গায় ভৈরব নদের পশ্চিমপাড়ে চার একর জমিতে হাসপাতালটি অবস্থিত। প্রধানত ডায়রিয়া, জলবসন্ত, হাম, টিটেনাস, জলাতঙ্ক, ডিপথেরিয়াসহ সংক্রামক রোগ-ব্যাধির সা দেওয়া হয় এখানে। নির্মাণের পর হাসপাতালটির সংস্কার বা আধুনিকায়ন হয়নি। খুলনা সিভিল সার্জনের নিয়ন্ত্রণে চলা এ হাসপাতালে তিনজন সক ও চারজন সেবিকা আছেন।সমপ্রতি সরেজমিনে দেখা যায়, সাত কক্ষবিশিষ্ট একতলা একটি লম্বা দালান। মরচেধরা নেট দিয়ে দক্ষিণমুখো বারান্দাটি ঘেরা। ভেতরে ঢুকে ডায়রিয়া ওয়ার্ডে দুজন, টিটেনাস ওয়ার্ডে দুজন ও পক্স (জলবসন্ত) ওয়ার্ডে একজন রোগী পাওয়া যায়। টিটেনাস ওয়ার্ডের মেঝেতে শুয়েছিলেন ৭০ বছরের বৃদ্ধা মরিয়ম বিবি। পাশে ছেলের স্ত্রী বসে বাতাস করছেন। ছেলে নাজিম উদ্দিন বলেন, ‘দামি ওষুধগুলো সব বাইরেত্তে কিনতি হচ্ছে। তবে ছোটখাটো তা এহিনতে দেচ্ছে।’ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আমেনা বেগম বলেন, ‘আমারে হাসপাতালেত্তে সব সিলাইন দেছে।’ প্রায় অন্ধকার পক্স ওয়ার্ডে একমাত্র রোগী হাসিনা বেগম (৪৫)। তাঁর স্বামী-সন্তানেরা কেউ দেখেন না। হাসপাতালের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্ষার সময় হাসপাতালের ছাদ দিয়ে পানি পড়ে এবং ভেতরে স্যাঁতসেঁতে ভাব থাকে। বিদ্যুৎ লাইনের অবস্থা খারাপ। খাবার স্যালাইন থাকলেও নেই গুরুত্বপূর্ণ কোনো ওষুধ।হাসপাতালে কর্তব্যরত সক মনিকা রাণী সাহা বলেন, ‘আমরা তিনজন সক প্রতিদিন পর্যায়ক্রমে আট ঘণ্টা করে ডিউটি করি। নার্স আছে মাত্র চারজন। চারজন সহকারী নার্সের পদ খালি আছে।’সংক্রামক ব্যাধি হাসপাতালের ভারপ্রাপ্ত সা কর্মকর্তা স ম গোলাম আজম বলেন, ‘টিটেনাস ও জলাতঙ্কের বিশেষ ইনজেকশন আমাদের হাসপাতালে নেই। কিন্তু স্যালাইনসহ অন্যান্য ওষুধ আছে।’ তিনি হাসপাতালের ছাদ দিয়ে পানি পড়া, বিদ্যুৎ লাইনের সমস্যার কথা উল্লেখ করে বলেন, গত বছর যা বরাদ্দ পাওয়া গেছে, তা দিয়ে ডায়রিয়া ও টিটেনাস ওয়ার্ডে টাইলস লাগানো হয়েছে। তবে এ হাসপাতালের সীমানাপ্রাচীর নির্মাণ, জেনারেটর ও নৈশপ্রহরী জরুরি ভিত্তিতে প্রয়োজন।খুলনার সিভল সার্জন গোলাম মর্তুজা টিটেনাস ও জলাতঙ্কের টিকা না থাকার কথা স্বীকার করে বলেন, গত বছর দরজা-জানালা গ্রিল মেরামত করা হয়েছে। এ বছর ছাদের জন্য দরপত্র হচ্ছে।