হাসপাতালে অচেতন হয়ে পড়লেন মির্জা আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারডেম হাসপাতালে চিকিৎসাধীন আটক বিএনপির নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খাবার গ্রহণের সময় অচেতন হয়ে পড়েন। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির। মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী সোহেল জানান, মির্জা আব্বাস গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে খাবার গ্রহণের সময় অচেতন হয়ে পড়েন। তাঁকে তাৎক্ষণিকভাবে বারডেমের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। গত ২৭ জুন বিএনপির আহূত হরতালের সময় দলের প্রথম সারির এই নেতা গ্রেপ্তার হন। স্বাস্থ্যগত বিভিন্ন জটিলতার কারণে ওই দিনই তাঁকে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়।