প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালত ফরিদপুর শহরের নিলটুলী মহল্লায় অবস্থিত আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে আদালত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী হাকিম শিবলী নোমান। জনসমক্ষে সেবামূল্যের তালিকা প্রদর্শন না করা, অস্ত্রোপচার ঘর নোংরা থাকাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়।
ফরিদপুর অফিস