হাসপাতালে আরও এক রোহিঙ্গার মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুপ্রবেশের সময় আটক হওয়া এক রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গতকাল রোববার সকালে মারা গেছেন। তাঁর নাম শেখ তৈয়ব (২০)। তিনি মিয়ানমারের মংডু এলাকার বাসিন্দা মোহাম্মদ জমিরের ছেলে বলে পুলিশ জানিয়েছে। চমেক পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, কক্সবাজার জেলা পুলিশ ১০ জুন শেখ তৈয়বকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করে। জাতিগত দাঙ্গার জের ধরে তিনি গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে চলে আসেন।