চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোলজি বিভাগ। ৪৩ নম্বর শয্যায় কাতরাচ্ছে মিরসরাই আবুতোরাব উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র জুয়েল। দুই হাতে ছেলের মাথা চেপে ধরেছেন মা ও ঠাকুরমা। ‘আমার পোলার মাথাডা ঠিক করে দিলেই হয়। আমি আর কিছুই চাই না’—কাঁদতে কাঁদতে বললেন জুয়েলের মা রঞ্জু বড়ুয়া।একই ওয়ার্ডে রয়েছে জুয়েলের সহপাঠী নয়ন শীল। সে চোখে কিছু দেখে না। বাঁ পাশটা অবশ হয়ে গেছে। অপরজন সপ্তম শ্রেণীর রায়হানউদ্দিন। তার অবস্থাও সঙ্কটাপন্ন। গতকাল বুধবার হাসপাতালে গিয়ে এ চিত্র দেখা গেছে। তিন কিশোরের সঙ্গে তাদের বাবা, মা ও ভাইবোনের নির্ঘুম রাত কাটছে হাসপাতালের মেঝে ও বারান্দায়।গত ১১ জুলাইয়ে মিরসরাইয়ের মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে হাসপাতালে রয়েছে তারা। ওই দুর্ঘটনায় নিহত হয়েছিল ৩৯ জন ছাত্রসহ মোট ৪১ জন।জুয়েল, নয়ন ও রায়হানের দরিদ্র বাবা-মায়েরা জানেন না, তাঁদের সন্তানদের আর কত দিন দুর্ঘটনার ক্ষত বয়ে বেড়াতে হবে। তাঁরা চান সরকার তাঁদের সন্তানদের উন্নত চিকি ৎ সা নিশ্চিত করুক।এই তিন ছাত্র কবে সুস্থ হয়ে উঠবে, সে প্রশ্নের উত্তর জানা নেই চিকি ৎ সকদের কাছেও। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘তিন ছাত্রের মধ্যে জুয়েল একটু ভালো। তবে শঙ্কামুক্ত নয়। নয়নের অবস্থা বেশি খারাপ। চোখে কিছু দেখছে না। একপাশ অবশ। এ ছাড়া রায়হানের মেনিনজাইটিস ১৮ দিনের ওষুধেও ভালো হচ্ছে না। তার জন্য বোর্ডও বসেছে।’ যদি অন্য কোথাও নিয়ে উন্নত চিকি ৎ সা করানো যায়, তাহলে ভালো হয় বলে তিনি জানান। সরেজমিনে দেখা গেছে, শিশুস্বাস্থ্য ওয়ার্ডে চিকি ৎ সাধীন রায়হানের বিছানার একপাশে ওষুধ আর ইনজেকশনের স্তূপ। কর্তব্যরত সেবিকা পাশের চেয়ারে বসে একটির পর একটি ইনজেকশন দিচ্ছেন তার শিরায়। আর ব্যথায় চি ৎ কার করে কাঁদছে রায়হান। রায়হান দুর্ঘটনার পর চিকি ৎ সা শেষে মিরসরাইয়ের বাড়িতেও ফিরেছিল। কিন্তু সপ্তাহ খানেক না যেতেই তাকে আবার চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। রায়হানের মা ফাতেমা বেগম বলেন, ‘আমি জানি না কবে আমার ছেলে সুস্থ হবে। কষ্টেসৃষ্টে চিকি ৎ সা চালাচ্ছি।’ শিশু স্বাস্থ্য বিভাগের সহকারী অধ্যাপক বাসনা মুহুরী বলেন, ‘তার অবস্থা এখনো বলা যাচ্ছে না। প্রতিদিন জ্বর আসছে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।’ দুর্ঘটনার পর থেকে হাসপাতালে দিন কাটছে নয়নের। চমেক হাসপাতাল দিয়ে শুরু। পরে সেন্টার পয়েন্ট হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, পাহাড়তলী চক্ষু হাসপাতাল ঘুরে আবার ঠাঁই হয় চমেক হাসপাতালে। দুই সপ্তাহ ধরে চিকি ৎ সা চললেও উন্নতি দেখা যাচ্ছে না। নয়নের মা নীলিমা জানান, নয়নের দুই বছর বয়সে তার বাবা মারা যান। নয়নের দুই বোন পোশাক কারখানায় খেটে সংসার চালাচ্ছে। নয়নকে পড়ালেখা করিয়ে বড় করার স্বপ্ন ছিল নীলিমার। তাঁর সেই স্বপ্ন নয়নের চোখের মতোই ঝাপসা হয়ে গেছে।