হাসপাতালে কয়েদির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় এক কয়েদির মৃত্যু হয়েছে।
মৃত কয়েদি রেজাউল হাসানের (৪৮) বাড়ি ফরিদপুরে।
কারারক্ষী মো. হানিফ হাসপাতালে সাংবাদিকদের জানান, রেজাউল ফরিদপুরের কোতোয়ালি থানার একটি চেক জালিয়াতি মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। অসুস্থতার কারণে ফরিদপুর কারাগার থেকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গতকাল শুক্রবার বেলা তিনটায় অসুস্থ অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে চারটার দিকে রেজাউলের মৃত্যু হয়।