হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবীর সুচিকিৎসা দাবি মাহবুবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আইনজীবী এম ইউ আহমেদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি এ দাবি জানান।সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে খন্দকার মাহবুব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘অনেক করেছেন, আইনজীবীদের গায়ে হাত দিয়েছেন; এবার থামুন।’খন্দকার মাহবুব দাবি করেন, ১১ আগস্ট গ্রেপ্তারের সময় এম ইউ আহমেদ সুস্থ ছিলেন। এখন তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি বলেন, সরকারের দায়িত্ব তাঁর সুচিকিৎসা করার। এম ইউ আহমেদের কিছু হলে এর দায় সরকারকে বহন করতে হবে। পুলিশের করা ‘মিথ্যা মামলায়’ আইনজীবীদের হাইকোর্ট আগাম জামিন না দেওয়ায়ও আক্ষেপ করেন সমিতির সভাপতি। সংবাদ সম্মেলনের শুরুতে সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা বলেন, গ্রেপ্তারের পর এম ইউ আহমেদকে ডিবি কার্যালয়ে রাখা হয়। অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে ফিরিয়ে দেওয়া হলে তাঁকে হূদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন।