হাসপাতালে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সদর হাসপাতালে চুরি ঘটনা ঘটেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শংকর কুমার ঘোষ বলেন, ‘মঙ্গলবার রাতে গ্রিল কেটে চোরেরা হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় আমার কক্ষে ঢোকে। এরপর তারা আমার কক্ষের পাশে থাকা প্রধান সহকারীর কক্ষে ঢুকে আলমারি থেকে ৫০ হাজার টাকা ও একটি ক্যামেরা নিয়ে যায়। এ সময় কাগজপত্র তছনছ করা হয়।’ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মিলন ও জলিল নামের দুজনকে আটক করা হয়েছে। পিরোজপুর প্রতিনিধি