হাসপাতালে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের আলমারি ভেঙে প্রায় এক লাখ টাকা নিয়ে গেছে চোরেরা। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে। হাসপাতালটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী বলেন, কার্যালয়ের পেছনের দিকে একটি ভেন্টিলেটর ভাঙা অবস্থায় পাওয়া গেছে। হাসপাতালে ওই রাতে দুজন নৈশপ্রহরী দায়িত্বে থাকলেও এ ব্যাপারে তাঁরা কোনো তথ্য দিতে পারেননি।