হাসপাতালে ঢুকে চাঁদাবাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের স্বাস্থ্যসেবা হাসপাতালে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মো. জহুরুল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। অন্য যুবকদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন চিকিৎসক, কর্মকর্তারা-কর্মচারীরা। হাসপাতালের নির্বাহী পরিচালক এ কে এম একরামুল হোসেন অভিযোগ করেন, কিছু দিন আগে একদল যুবক হাসপাতালের ভেতরে মাদকের আসর বসানোর চেষ্টা করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বাধা দেন। এর জের ধরে যুবকেরা চাঁদাবাজি শুরু করেন। শনিবার রাতে প্রায় ১২ জন যুবক হাসপাতালে ঢুকে অভ্যর্থনার দায়িত্বে থাকা মাহফুজুর রহমান, গাড়িচালক আবদুল মতিন ও ওটি সহকারী গৌতম রায়কে মারধর করেন।