হাসপাতালে না গিয়ে নয়জন চিকিৎ সক বেতন তুলছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া নয়জন চিকিৎ সক ছুটি না নিয়ে দুই থেকে ছয় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসব চিকিৎ সকের খোঁজও জানে না। তবে তাঁদের অনেকেই গত মাস পর্যন্ত বেতন তুলেছেন। সিভিল সার্জন অবশেষে চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি তাঁদের বেতন-ভাতা বন্ধ রাখার জন্য জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে চিঠি দিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী চিকিৎ সকদের শূন্যপদ পূরণে এডহক ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়ার পর পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নির্বাচিত চিকিৎ সকদের একটি তালিকা চূড়ান্ত করে। তাঁদের ২০১০ সালের ৫ জুলাইয়ের মধ্যে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ৪৩ জন চিকিৎ সক যোগ দেন। তাঁদের মধ্যে নয়জন যোগদানের পর থেকেই কর্মক্ষেত্রে অনিয়মিত ছিলেন। সূত্র জানায়, বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎ সক শারমিন তারেক গত বছরের আগস্ট থেকে, নাজমুন আনওয়ার জানুয়ারি থেকে, ভানোর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎ সক জেসমিন আক্তার; আমজানখোর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎ সক সালমা ইসলাম জানুয়ারি থেকে কর্মস্থলে আসছেন না। অন্যদিকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎ সক নওরিন কাসিম ও সিলভিয়া সলিম সেপ্টেম্বর থেকে অনুপস্থিত। পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন শামিমা আক্তারও আগস্ট থেকে অনুপস্থিত। রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন শাম্মীর আহম্মদ অনুপস্থিত আছেন জানুয়ারি থেকে। ডিসেম্বর থেকে অনুপস্থিত বাচোর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সহকারী সার্জন নুসরাত জাহান। ছুটি না নিয়েই তাঁরা কর্মক্ষেত্রে অনুপস্থিত আছেন। তাঁরা কোথায় আছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারাও কিছু জানেন না। বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন জানান, যেসব চিকিৎ সক ছুটি ছাড়াই কর্মক্ষেত্রে অনুপস্থিত, তাঁদের একাধিকবার কারণ দর্শানোর নোটিশ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) আবু মো. খয়রুল কবির দাবি করেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের কাছে বারবার প্রতিবেদন চেয়েও পাওয়া যায়নি। তাঁদের অসহযোগিতার করণেই অনিয়মিত ওই চিকিৎ সকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। বালিয়াডাঙ্গী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রিয়নাথ রায় বলেন, অনুপস্থিত চিকিৎ সকদের বেতন-ভাতা বন্ধ রাখার জন্য এর আগে কোনো সুপারিশ করা হয়নি বলে তাঁদের বেতন-ভাতা ছাড় করা হয়েছে। হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎ সক সিলভিয়া সলিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্বামী এনায়েত হোসেন জানান, সিলভিয়া গত বছরের সেপ্টেম্বরে বদলির আবেদন করেছেন। মফস্বলে একজন নারী চিকিৎ সকের একা অবস্থান করা নিরাপদ নয়। তাই তাঁর স্ত্রী বদলির আবেদনের জবাব না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কর্মস্থল ছেড়েছেন। সিভিল সার্জন জানান, বিনা অনুমোদনে কর্মক্ষেত্রে অনুপস্থিত চিকিৎ সকদের বেতন-ভাতা বন্ধ রাখার জন্য জেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। অনুপস্থিত ওই চিকিৎ সকদের তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও তাঁরা বেতন-ভাতা তোলার সুযোগ পেলেন কীভাবে—এ প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করতে অপারগতা জানান।