হাসপাতালে বিএসআরএমের পিপিই বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক ও নার্সদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নিয়েছে বিএসআরএম। ছবি: সংগৃহীত
চিকিৎসক ও নার্সদের মধ্যে পিপিই বিতরণের উদ্যোগ নিয়েছে বিএসআরএম। ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও নার্সদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড (বিএসআরএম)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা হয়, এই উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি বিএসআরএম রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে পিপিই বিতরণ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই দুই হাসপাতালের সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তারা এসব পিপিই গ্রহণ করেছেন।