হাসপাতালে বিডিআর সদস্যের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) এক হাবিলদারের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিডিআরের পক্ষ থেকে জানানো হয়, হাবিলদার মো. আবদুল বারিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার গভীর রাতে মৃত্যুবরণ করেন। তিনি মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।গতকাল বিডিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ মার্চ মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হলে বারিক বিডিআর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য গত ১৪ মার্চ তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।