হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিসিন, সার্জারি, কার্ডিয়াকসহ বিভিন্ন শূন্য পদে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের দাবিতে গত শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করা হয়। সকালে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন টিআইবির স্বজন (স্বচ্ছতার জন্য নাগরিক) সদস্য খান সালেহ আহমেদ, জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী, সনাক (সচেতন নাগরিক কমিটি) সদস্য বাবুল সরদার, মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক শিল্পী সমাদ্দার, স্বাস্থ্যসেবা বিষয়ে কর্মরত বেসরকারি সংস্থা শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন লাকি প্রমুখ।