হাসপাতালে বোমাসদৃশ বস্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডের বেসরকারি হাসপাতাল সিএসসিআর এ হাতবোমাসদৃশ বস্তু গতকাল মঙ্গলবার দুপুরে উদ্ধার করে র্যাব ও পুলিশ। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, এগুলো বোমা নয়।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হাসপাতালের চতুর্থ তলায় নামাজের জায়গায় বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখলে র্যাবকে খবর দেওয়া হয়। পরে র্যাবের বোমা বিশেষজ্ঞ দল বস্তুগুলো উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।
নগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য এস আই সন্তোষ চাকমা বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেল, সেগুলো বোমা নয়।