হাসপাতালে ভর্তি মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভূত হওয়ার পর মওদুদ আহমদ পড়ে যান। তাঁকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।
রাতে মওদুদ আহমদের জুনিয়র আইনজীবী এ কে এম এহসানুর রহমান জানান, মওদুদ আহমদের কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর অবস্থা ভালোর দিকে।
মওদুদ আহমদকে হাসপাতালে নেওয়ার পর সেখানে তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।