প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার তারক মুখার্জি (৫৫) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা জেলা কারাগারে বন্দী ছিলেন। অসুস্থতার কারণে ৬ নভেম্বর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারক পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার গাইডঘাটা থানার গরজালা গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁর বাবার নাম গিরুবাম মুখার্জি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, খুলনা কারাগারে অসুস্থ হয়ে পড়লে ভালো চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। ভোর পাঁচটার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক।