হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে যান খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য কারামুক্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বারডেম হাসপাতালে দেখতে যান দলের চেয়ারপারসন খালেদা জিয়া।গত মঙ্গলবার রাত সাড়ে ১১টায় খালেদা জিয়া বারডেম হাসপাতালে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।গত ২৭ জুন বিএনপির ডাকা দেশব্যাপী হরতাল পালনকালে মির্জা আব্বাসকে তাঁর শাজাহানপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। হরতালের আগের রাতে মগবাজারে গাড়িতে আগুন ধরিয়ে মানুষ হত্যা, হরতালের দিন পুলিশের কাজে বাধাদানসহ আটটি মামলায় তাঁকে আসামি করা হয়। সর্বশেষ মামলায় গত সোমবার আদালত জামিন দিলে মির্জা আব্বাস মুক্তি পান। তিনি এখন বারডেমে চিকিৎসাধীন।