হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌদি আরবের জিজান শহরে গত ৩১ ডিসেম্বর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বোমা হামলায় গুরুতর আহত হন বাংলাদেশের নাগরিক আবদুল অহিদ (৪৯)। গত শুক্রবার সন্ধ্যায় তিনি সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মরদেহ জিজান শহরের বাদশা ফাহাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। অহিদের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া উত্তর ইউনিয়নের বড়চর গ্রামে। তাঁর বাবার নাম আকামত আলী। নিহত অহিদের স্ত্রী পারুল আক্তার গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমরা মরদেহ দেশে আনার জন্য দূতাবাসে যোগাযোগ করছি।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান বাসেদুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।