হাসপাতালে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সৃষ্ট সংঘর্ষে আহত বিপুল সিকদার (৩০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কালিশুরী গ্রামের বিপুল সিকদারের সঙ্গে একই গ্রামের সুশীল সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শনিবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে বিপুল ঘাস কাটতে যান। তখন সুশীল তাঁর দলবল নিয়ে হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে জখম করেন।