হাসপাতালে শুয়ে ছটফট করছেন জাকিয়া বেগম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিঠ ও হাত এসিডে ঝলসে গেছে। শুয়ে-বসে থাকতে কষ্ট হয়। ক্ষতস্থানগুলোয় অসহ্য জ্বালাপোড়া করায় গৃহবধূ জাকিয়া বেগম (২২) ছটফট করছেন। তিনি এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডের অতিরিক্ত ২৯ নম্বর শয্যায় চিকিৎসাধীন।গতকাল সোমবার জাকিয়া বেগম হাসপাতালের বিছানায় শুয়ে জানান, ঘটনার দিন গত বৃহস্পতিবার তিনি বিছানায় শুয়ে ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে ঘরের ভাঙা জানালা দিয়ে হঠাৎ পানির মতো কিছু পড়ার সঙ্গে সঙ্গে শরীরে জ্বালাপোড়া শুরু হয়। এরপর চিৎকার করলে লোকজন ছুটে এসে তাঁর শরীরে পানি ঢালে। এর পরও জ্বালাপোড়া না কমলে ওই রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।জাকিয়া বেগম রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের দৌলতটারী মদামোদন গ্রামের ইমদাদুল আকতারের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী স্বপ্না বেগম এই এসিড নিক্ষেপ করেছেন, এমন অভিযোগ দেওয়ার পর শনিবার কাউনিয়া থানার পুলিশ স্বপ্নাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।হাসপাতালের চিকিৎসক সহকারী অধ্যাপক মোকসেদ আলী বসুনিয়া বলেন, ক্ষতস্থানগুলো এসিডের কারণে ঝলসে গেছে। চিকিৎসা চলছে। তবে বেশ সময় লাগবে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার জানান, স্বপ্না বেগম এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন। এই এসিড তিনি একটি মাইকের দোকান থেকে সংগ্রহ করেছেন বলে জানান তিনি।