হাসপাতালে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আবারও হামলার শিকার হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কিছু সন্ত্রাসী গাজীপুর সদর উপজেলার ভুরুলিয়া এলাকায় বিলকিছ বেগম নামের এক নারী ও তাঁর সন্তানদের ওপর হামলা চালায়। বিলকিছ বেগমের বাড়ি সদর উপজেলার নোয়াগাঁও এলাকায়। হামলায় বিলকিছ বেগম এবং তাঁর ছেলে রাসেল ও মেয়ে মনি বেগম আহত হন। বিলকিছ বেগমের ভাই কামরুজ্জামান বেলা একটার দিকে তাঁদের গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসা চলাকালে একদল সন্ত্রাসী সেখানে গিয়ে তাঁদের ওপর আবার হামলা চালায়। এ সময় হামলাকারীরা কামরুজ্জামানকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা হাসাতালের জরুরি বিভাগের জানালার কাচ ও আসবাব ভাঙচুর করে দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামান জানান, বিষয়টি হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।