হাসপাতালে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাফিজুর রহমান (৪৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে দায়িত্ব পালনরত কারারক্ষী জাকারিয়া বলেন, হাফিজুর রহমান মুগদা থানায় মাদক মামলার আসামি ছিলেন। কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।