হাসপাতালে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছকির আলী (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তিনি মারা যান। আছকির বিশ্বনাথ উপজেলার নধার পূর্বপাড়ার মৃত ইব্রাহিম আলীর ছেলে। কারাগার সূত্র জানায়, গত বছরের ১৯ ডিসেম্বর আছকির আলী কারাবন্দী ছিলেন। এর পর থেকে কারা হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। ২২ জানুয়ারি শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাঁকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। মঙ্গলবার রাত ১০টার দিকে আছকির মারা যান। কারা তত্ত্বাবধায়ক মো. ফরমান আলী জানান, আছকির আলী বিশ্বনাথ থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি ছিলেন। সিলেট কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। গতকাল পুলিশ মরদেহের ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করেছে।