হাসপাতালে ‘মাদক’!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকৃতির ডাকে সাড়া দিলে স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী দরজা খুলে শৌচাগারে ঢোকেন। এ সময় শৌচাগারটির এক কোণে তরলজাতীয় পদার্থভর্তি কয়েকটি পলিথিনের পেকেট পড়ে থাকতে দেখে তাঁর সন্দেহ হয়। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখে, প্রতিটি পেকেটে ‘চোলাই মদ’ ভরে রাখা হয়েছে। ঘটনাটি গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটেছে। এ ব্যাপারে বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।