হাসপাতালের কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের দালালেরা গতকাল বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মচারীকে মারধর করেছে। প্রতিবাদে কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এ সময় হাসপাতালের বাইরে একটি ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালানো হয়েছে। হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা অভিযোগ করেন, গত মঙ্গলবার দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে কয়েকজন দালাল চতুর্থ শ্রেণীর কর্মচারী ইসমাইলকে মারপিট করে। এ নিয়ে হাসপাতালের কর্মচারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল সকালে হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা একত্র হয়ে হাসপাতাল থেকে দালালদের বিতাড়ন করার অভিযান শুরু করেন। এ সময় কর্মচারীদের ধাওয়ার মুখে হাসপাতালের দালালেরা পালিয়ে যায়।