প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে এর উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সিভিল সার্জন ইমরান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাহিদ মালেক, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা, মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তফা কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন প্রমুখ।