হাসপাতালের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের লঞ্চঘাট এলাকায় ১০০ শয্যাবিশিষ্ট শাহেদা-গফুর-ইব্রাহিম জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম গতকাল শুক্রবার শুরু হয়েছে। ২০০৭ সালের ২১ মে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান প্রায় সাত একর জমির ওপর হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও আরটিভির পরিচালক এ এস এম ফিরোজ আলম হাসপাতালটি নির্মাণ করছেন। ফিরোজ আলম জানান, প্রাথমিকভাবে ৩০ শয্যা দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়েছে। ২০১৪ সালের মধ্যে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি নার্সিং প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। এখানে দুর্গম এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দেওয়া হবে ও ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হবে।