হাসপাতালের ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলা ভবনের ছাদ থেকে পড়ে কাছিরন বেওয়া (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২২ সেপ্টেম্বর উপজেলার জোড়গাছ খড়খড়িয়া এলাকার হেনা (১৪) নামের এক কিশোরী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। দেখাশোনার জন্য তার দাদি হাসপাতালে থেকে যান। বুধবার রাত ১০টার দিকে কাছিরন হাসপাতালের ছাদে ওঠেন। একপর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।